সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

শার্শায় বিএনপি নেতা কাসেদ আলীর দাফন সম্পন্ন, জানাজায় হাজার হাজার মানুষের ঢল

Reporter Name / ৪৭৬ Time View
Update Time : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Oplus_16908288

বিবিএস নিউজ ডেস্কঃ
যশোরের শার্শা উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সহসভাপতি ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের পিতা ও সাবেক মেম্বর আলহাজ্ব কাসেদ আলী (৬৮) এর দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাগআঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। এর আগে সকাল ১১টায় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো মুসল্লির অংশগ্রহণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বক্তব্য—যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা ওলামাদলের সহসভাপতি মোশাররফ হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

এ সময় যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, আলহাজ্ব কাসেদ আলী ছিলেন নিবেদিতপ্রাণ নেতা ও সংগঠক। তাঁর মৃত্যুতে আমরা একজন সৎ ও আদর্শবান মানুষকে হারালাম, যা সহজে পূরণ হবার নয়।

জানাজায় আরও উপস্থিত ছিলেন—শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দীন আহম্মেদ, যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসনে আশা, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের অসংখ্য নেতা-কর্মীও জানাজায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, হৃদযন্ত্রে রিং বসানো থাকলেও গত সোমবার আসরের নামাজ আদায়কালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কাসেদ আলীকে প্রথমে যশোর জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *