সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
বিবিএস ডেস্ক রিপোর্টঃ যশোরের শার্শার সীমান্ত এলাকায় ভারতীয় ইছামতী নদীর পানির ঢলে বিস্তৃত এলাকা তলিয়ে গেছে। উপজেলার সিমান্তবর্তী এলাকার তিন শতাধিক ঘরবাড়ি, কয়েকটি শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, কয়েক হাজার বিঘা ফসলী জমিসহ অর্ধ শতাধিক মাছের ঘের তলিয়ে গেছে। কয়েকটি পরিবার পাকা সড়কের উপর তাবু টাঙিয়ে বসবাস করছে। আরো পানি বৃদ্ধির আশংকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র ও খোলা হয়েছে।
শুক্রবার(১৫ আগষ্ট) সকালে প্লাবিত সীমান্তের রুদ্রপুর ও দাদখালী বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন উপজেলা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সহ জামায়াত নেতৃবৃন্দ। এ সময় তারা বন্যা কবলিত মানুষের খোজ খবর নেন। ক্ষতিগ্রস্থ পরিবারকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন এবং পরপ একটি পথসভায় বক্তব্য রাখেন।
এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও শার্শা-১আসনের জামায়াতের ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহামুদ,মাওলানা হাবিবুর রহমান,মাষ্টার আব্দুল কুদ্দুস,কায়বা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আমিরুল ইসলাম,সেক্রেটারি মাওলানা রুহুল আমিন গাজী,ডাক্তার জাকী জুবায়ের,প্রভাষক তরিকুল ইসলাম,আব্দুল মাজেদ প্রমুখ।