রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

শার্শায় মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ১৩৫ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ বুরুজবাগান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে উপজেলা মহিলাদল নেত্রী চায়না খাতুনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেমেছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি ও দুঃশাসনের অবসান এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠাই আজ আমাদের মূল লক্ষ্য।

শার্শায় মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত

শার্শায় মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত

তিনি আরও বলেন, বর্তমান সরকারের দমন-পীড়ন ও মিথ্যা মামলার ভয় না পেয়ে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করছে। আগামীর নির্বাচন হবে এই দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহীন ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ।

এ সময় উপজেলা বিএনপি প্রচার সম্পাদক নজরুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদ ও সদস্য আলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন, মহিলা দলের নেত্রী নুরনাহান কাজল, তানজিলা খাতুন, ফরিদা পারভীন, পারভীন মেম্বার, সাবিনা ও নাহার উপস্থিত ছিলেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *