রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

শার্শায় শান্তিপুর্ন ভাবে পুজা উদযাপন এর আহবান মফিকুল হাসান তৃপ্তির

Reporter Name / ১১৭ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদকঃ
শার্শার কায়বা ইউনিয়ন এর দাশপাড়া পুজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতিয়তাবাদী দলের নেতা কর্মীরা। বুধবার সাড়ে ৩ টার সময় যশোর ৮৫ (শার্শা)-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রিয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে এ পুজা মন্ডপ পরিদর্শন করেন ।

পুজা মন্ডপ পরিদর্শন এর সময় তার সাথে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুল ইসলাম মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন প্রমুখ।

সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শান্তিপুর্ণ ভাবে দুর্গাপূজা উদযাপন এর আহবান জানিয়ে বলেন আমাদের দ্বারা কখনো হিন্দু পরিবার ক্ষতিগ্রস্থ হয়নি। আমি যে কয়দিন এমপি ছিলাম সেই স্বল্প সময়ের মধ্যে এলাকার স্কুল কলেজ এমপিও ভুক্ত করা এবং হিন্দু সম্প্রদায়ের ছেলে মেয়েদের চাকুরী দেওয়ার ও উদ্যেগ নিয়েছিলাম। সে সময় আমার নির্বাচিত এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ করেছি। যদি আবার ক্ষমতায় আসতে পারি আমরা হিন্দু সম্প্রদায়ের পাশে থাকব এবং এলকার উন্নয়ন কাজ করব।

তিনি আরো বলেন আমরা পালিয়ে যাইনি। আওয়ামী সরকারের আমলে অনেক অন্যায় অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি আমরা। আমাদের ভিসা ছিল। তবুও আমরা বিদেশ পলিয়ে যায়নি। আমি আপনাদের লোক আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই। অতিতে কোন অন্যায় অত্যাচার কাউকে আমরা করি নাই আর ভবিষ্যতেও করব না। পুজা উদযাপনকে কেন্দ্র করে যেন কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানান এবং শান্তিপুর্ন ভাবে সকল ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হোক সেই আশাবাদ ব্যক্ত করেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *