রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

শার্শার উলাশীতে বিএনপির উঠান বৈঠক, জনসমাগমে উৎসবমুখর পরিবেশ

Reporter Name / ৪১ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকগুলোতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার সকালে উলাশী সরদারপাড়া ও উলাশী পূর্বপাড়া কালী মন্দির প্রাঙ্গণে এবং বিকেলে রামপুরের গুলদারপাড়ায় এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের নেতৃত্বে আয়োজিত বৈঠকগুলো একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শহিদুল ইসলাম শহীদ বলেন, আজ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের মৌলিক অধিকার ও এলাকার উন্নয়ন নিশ্চিত করা হবে। আপনারা আমাদের পাশে থাকলে ইনশাআল্লাহ নুরুজ্জামান লিটন ভাই এই এলাকার কণ্ঠস্বর হিসেবে সংসদে কথা বলবেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সমস্যা আমাদের জানা আছে। প্রবীণদের সম্মান, নারীদের নিরাপত্তা ও যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করাই আমাদের রাজনীতি।

বৈঠকে স্থানীয় প্রবীণ ব্যক্তি ও নারী ভোটাররা রাস্তাঘাট, চিকিৎসা, কর্মসংস্থানসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এ সময় বিএনপির সংসদ সদস্য প্রার্থীর পক্ষে উপস্থিত নেতারা এসব যৌক্তিক দাবি পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, উলাশী ইউনিয়নের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক রুহুল আমিন, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলি, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *