রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

শার্শার গোগা ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে রুপ নিলো

Reporter Name / ১১৩ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শার্শা – ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর নির্বাচনী পথসভা ৬নং গোগা ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৫ টার সময় গোগা মাধ্যমিক বিদ্যালয়ের বলফিল্ড মাঠ প্রাঙ্গণে।

গোগা ইউনিয়ন বিএনপির আয়োজনে গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী সভাপতিত্বে উক্ত নির্বাচনী পথসভা অনুষ্ঠান টি শুরু হয়।

এ নির্বচনী প্রচারনা পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও হাজার হাজার সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।গোগা ইউনিয়নের সকল ভোটার রা অঙ্গীকার করে বলেন, নুরুজ্জামান লিটন মানুষ তাই আমরা সকলে মিলে তার প্রতীক ধানের শীষেই ভোট দিয়ে বিজয়ী করে সংসদে পাঠাবো।

এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোর–৮৫/১ শার্শা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারি আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে।
আমার নেতা তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আপনাদের সকলের জন্য একটি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়া অঙ্গীকার করেছেন। তাই ১২ তারিখের সারাদিন ধানের শীষে ভোট দিবেন।

এ পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু,উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,
সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মহসিন কবির,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু,যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ আলি শাহীন,ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ,উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি ইদ্রিস মালেক,যুগ্ন সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ,শার্শা উপজেলা সেচ্ছাসেবকদল সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোইমেনুল সাগর,বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ এবং ৬ নং গোগা ইউনিয়ন এর সকল ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *