রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

শার্শার বাগআঁচড়ায় শীতার্থদের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ১৪৭ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
oplus_2

নিজস্ব প্রতিবেদকঃ
শীতে কাঁপছে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। অসহায় মানুষদের একটু উঞ্চতা দিতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে সংগঠনটির শার্শার বাগআঁচড়া শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(১৪জানুয়ারী) সকাল ৭ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাও. আজিজুর রহমানের নিজস্ব বাসভবনের সামনে বাগআঁচড়ার সাত শতাধিক মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাও. আজিজুর রহমান।

শার্শার বাগআঁচড়ায় শীতার্থদের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

শার্শার বাগআঁচড়ায় শীতার্থদের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

তিনি বলেন,জামায়াতে ইসলামী সব সময় মানবতার কল্যাণে কাজ করে। তারই ধারাবাহিকতায় অসহায় মানুষের মাঝে আজকের এই শীতবস্ত্র বিতরণ। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি আগামীতে আমরা যাতে আরো বেশি দিতে পারি বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি আপনাদের কাছে সেই সহযোগিতা ও দোয়া কামনা করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া জামায়াতের নায়েবে আমির মাও.হাবিবুল্লাহ বিলালী।

এসময় মাও. আজিজুর রহমানের জামাতা আফ্রিকা প্রবাসী আব্দুল মতিন ও বাগআঁচড়া ইউনিয়নের মাস্টার শাহাবুদ্দিন সহ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *