রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
বেনাপোল প্রতিনিধি: যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শনে আছেন, এবং সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম মনিটরিং করেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার মান, রোগীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ভর্তি রোগীদের সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং রোগীদের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি ও সেবার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তৌফিক পারভেজসহ পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।