রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

শার্শা সদর ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর নির্বাচনী পথসভায় ধানের শীষের জোয়ার

Reporter Name / ৯৩ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে(১২ ফেব্রুয়ারী)সামনে রেখে শার্শা ইউনিয়ন বিএনপি উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শার্শা ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর নির্বাচনী পথসভায় জনমানুষের জোয়ার উঠেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩ টার সময় বুরুজবাগান হাইস্কুল মাঠ প্রাঙ্গণে ১০নং শার্শা ইউনিয়ন বিএনপি আয়োজনে , শার্শা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি এর সঞ্চালনায় উক্ত নির্বাচনী পথসভা অনুষ্ঠান টি শুরু হয়।

এ নির্বচনী প্রচারনা পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও হাজার হাজার সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শার্শা ইউনিয়নের সকল ভোটার রা অঙ্গীকার করে বলেন, নুরুজ্জামান লিটন মানুষ তাই আমরা সকলে মিলে তার প্রতীক ধানের শীষেই ভোট দিয়ে বিজয়ী করে সংসদে পাঠাবো।

এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোর–৮৫/১ শার্শা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারি নুরুজ্জামান লিটন। তিনি তার বক্তব্যে বলেন,বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি হলো একটি বড় দল,আর জামাত ইসলাম ৩ থেকে ৪ আসনে পাস করতো। তাই চিন্তার কোন কারণ নাই শার্শা ১ আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ। এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে।
আমার নেতা তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আপনাদের সকলের জন্য একটি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়া অঙ্গীকার করেছেন। তাই ১২ তারিখের সারাদিন ধানের শীষে ভোট দিবেন।

এ পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু,উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,
সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মহসিন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মহসিন মোল্লা,যশোর জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ,বিশিষ্ট ব্যবসায়িক বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব শামছুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান স্বজন,কেন্দ্র ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ সাদ্দাম হোসেন, শার্শা ১ আসনের বিএনপির সাবেক এমপি আলীকদরের ছেলে ইকরামুল কদর বাবলু।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক ২ সালাউদ্দিন আহমেদ,সহ সভাপতি আব্দুল মজিদ,সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ,শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,যুগ্ম আহ্বায়ক আল-মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি ইদ্রিস মালেক,শার্শা উপজেলা সেচ্ছাসেবকদল সদস্য সচিব সেলিম হোসেন আশা,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান,সিনিয়র যুগ্ম আহবায়ক মোইমেনুল সাগর,বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ এবং ১০ নং শার্শা ইউনিয়ন এর সকল ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *