রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

শার্শা ১ আসনে দাঁড়িপাল্লার প্রর্থী আজিজুর রহমান বিপুল ভোট এমপি নির্বচিত

Reporter Name / ৬৫ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জনাব আজিজুর রহমান। সর্বশেষ ১০২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা শেষে দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটনের চেয়ে ২৫ হাজার ৩৪৫ ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে পাওয়া ফলাফলে জানা গেছে, আজিজুর রহমান মোট ১ লাখ ১৮ হাজার ২৫৫ ভোট পেয়েছেন। অন্যদিকে নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯২ হাজার ৯০৯ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ২৫ হাজার ৩৪৫।

নির্বাচনের শুরু থেকেই আসনটিতে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং দিনভর কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গণনা শেষে ফলাফল প্রকাশিত হলে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, মোটরসাইকেল শোভাযাত্রা ও অভিনন্দন সমাবেশ করতে দেখা যায়নি দলীয় নেতাকর্মীদের।

বিজয়ী প্রার্থী আজিজুর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণ তাদের রায় দিয়েছেন। তিনি শার্শার উন্নয়ন, শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

অন্যদিকে বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটনও প্রাপ্ত ফলাফলের প্রতি সম্মান জানিয়ে দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *