রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

সাংবাদিক সন্তানদের শিক্ষা বৃত্তি ও সম্মাননা দেওয়ার ঘোষনা বিএমএসএফ’র

Reporter Name / ১৪২ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Oplus_131072

রিপোর্ট : ইমাম বিমান

দেশব্যাপী সাংবাদিক সন্তানদের শিক্ষা বৃত্তি ও সম্মাননা প্রদানের ঘোষনা দিয়েছেন ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” বিএমএসএফ। প্রথম বারের মত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর পক্ষ থেকে দেশব্যাপী সাংবাদিকদের মেধাবী সন্তানদেরকে শিক্ষাবৃত্তি ও সম্মামনা-২০২৪ প্রদান করা হবে।

গত ২২-২৩ ডিসেম্বর বিএমএসএফ কক্সবাজার শাখার আয়োজনে অনুষ্ঠিতব্য বিজয় শোভাযাত্রা সহ পরিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির পক্ষে ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” বিএমএসএফ প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাংবাদিক আহমেদ আবু জাফর এ ঘোষনা দেন। এ সময় তিনি আরো জানান, এবছর সারা দেশে সাংবাদিকদের মধ্য থেকে ২০জন মেধাবী সাংবাদিক সন্তানদেরকে এ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।https://bbsnews24.com

এসএসসি, এইচএসসি ও উচ্চতর শ্রেনীতে ভালো ফলাফল অর্জণকারী ছেলে-মেয়েদের অভিভাবকগণ এ আবেদন করতে পারবেন। আবেদনের সাথে সকল সনদের ২কপি করে ( সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কতৃক সত্যায়িত ) অনুলিপি, শিক্ষার্থীর পাসপোর্ট আকারের ছবি-২ কপি, পিতার জাতীয় পরিচয় পত্রের অনুলিপি-২কপি সহ আগামী ১০ ডিসেম্বর-২০২৪ তারিখের মধ্যে ডাকযোগে পাঠাতে হবে। নির্ধারিত তারিখের পর কোন আবেদন গ্রহন করা হবে না।

আবেদন পাঠানোর ঠিকানা: বিএমএসএফ, বাড়ি#১০৪, মসজিদ গলি, নয়াপল্টন, ঢাকা, বাংলাদেশ। jaforsbds@gmail.com / 01712306501, (সংবাদ বিজ্ঞপ্তি)।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *