সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

ঝিকরগাছার শংকরপুরে ৩ হাজার মানুষের ফ্রি চিকিৎসাসেবা দিতে এলেন ডাঃ মসলেহ্ উদ্দিন ফরিদ

Reporter Name / ২৪৮ Time View
Update Time : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদকঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুরে জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় শংকরপুর ইউনিয়নের কুলবাড়িয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করেন চৌগাছা-ঝিকরগাছা আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সভাপতি মাস্টার মাহবুবুল ইসলাম মন্টু এবং সঞ্চালনা করেন সেক্রেটারি অ্যাডভোকেট আবিদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হাজারো মানুষ চিকিৎসা সেবা পাচ্ছেন, এটা আমাদের জন্য বড় অর্জন।

ঝিকরগাছার শংকরপুরে ৩ হাজার মানুষের ফ্রি চিকিৎসাসেবা দিতে এলেন ডঃ মসলেহ্ উদ্দিন ফরিদ

ঝিকরগাছার শংকরপুরে ৩ হাজার মানুষের ফ্রি চিকিৎসাসেবা দিতে এলেন ডাঃ মসলেহ্ উদ্দিন ফরিদ

ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসাসহ ফ্রি ওষুধ প্রদান করা হয়। বিশেষভাবে চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের ব্যবস্থাপত্র দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, জামিরুল ইসলাম, মাওলানা আবুল বাশার, সাবেক চেয়ারম্যান নেছার উদ্দিন, ফয়জুর রহমান, মেহেদী হাসান, সাজু আহম্মেদ,হাবিবুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

ঝিকরগাছার শংকরপুরে ৩ হাজার মানুষের ফ্রি চিকিৎসাসেবা দিতে এলেন ডঃ মসলেহ্ উদ্দিন ফরিদ

ঝিকরগাছার শংকরপুরে ৩ হাজার মানুষের ফ্রি চিকিৎসাসেবা দিতে এলেন ডাঃ মসলেহ্ উদ্দিন ফরিদ

এ সময় চক্ষু চিকিৎসা নিতে আসা শার্শার কায়বা ইউনিয়নের দীঘা গ্রামের আব্দুল মান্নান বলেন, অনেকদিন ধরে চোখে সমস্যা ভুগছিলাম। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা পেলাম। ডাক্তাররা বলেছেন, আগামীকাল আমার চোখের ছানি অপারেশন করা হবে। গরিব মানুষের জন্য এমন উদ্যোগ সত্যিই অনেক বড় সহায়তা।

ফ্রি সেবা নিতে শংকরপুর ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় তিন হাজার মানুষ ক্যাম্পে আসেন। তাদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা সেবার অপেক্ষা করতে দেখা যায় রোগীদের। সেবা পাওয়া মানুষজন এ আয়োজনকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *