সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা উপজেলার নায়ড়া গ্রামের তেতুল তলার
এক রাতেই হতদরিদ্র রফিকুল ইসলাম ও জামায় রমজান আলী ভ্যানচালের দুটি ভ্যান চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারটি এখন চরম দুশ্চিন্তা ও আর্থিক সংকটে পড়েছে।
ভুক্তভোগী ভ্যানচালক জানান, সংসার চালানোর একমাত্র উপার্জনের মাধ্যম ছিল তাদের দুটি ভ্যান। প্রতিদিন ভ্যান চালিয়ে যা আয় হতো, তা দিয়েই কোনোমতে স্ত্রী-সন্তানদের নিয়ে সংসার চলত। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির সামনে রাখা তাদের দুটি ভ্যান অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়ে যায়।
রাত ৩ টার সময় দেখতে পেলাম আমার মোবাইলের ব্লুটুথ কানেক্ট হয়ে গিয়েছে।আমার মনে তখন ধাক্কা দিল আমার ভ্যান কেউ অন করেছে। ঘরে থেকে বেরিয়ে দেখি ভ্যান নাই। দৌড়ায় রাস্তায় চলে আসলাম ততক্ষণে ভ্যানটি নিয়ে নায়ড়া বাজার হয়ে মাটি কুমরা রাস্তা দিয়ে চলে গেছে । ঘুম থেকে উঠে ভ্যান না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। আশপাশে অনেক খোঁজ করেও ভ্যানগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হয়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, এলাকায় আগে মাঝে মধ্যে চুরির ঘটনা ঘটলেও একসাথে দুটি ভ্যান চুরির ঘটনা খুবই দুঃখজনক। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এবিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। তবে কোন অভিযোগ আসলে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে।
ভুক্তভোগী ভ্যানচালক প্রশাসনের কাছে তাদের চুরি হওয়া ভ্যান উদ্ধারে সহযোগিতা কামনা করেছেন।