শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার

নতুন সূর্যে নতুন স্বপ্ন: পহেলা বৈশাখে বিবিএস নিউজ ২৪-এর শুভেচ্ছা

Reporter Name / ১২১ Time View
Update Time : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
নতুন সূর্যে নতুন স্বপ্ন: পহেলা বৈশাখে বিবিএস নিউজ ২৪-এর শুভেচ্ছা
ছবি সংগ্রহিত বিবিএস নিউজ 24

নিজস্ব প্রতিবেদক: বাংলা নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। বাঙালির প্রাণের উৎসব, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য বহিঃপ্রকাশের দিন। পুরাতনকে বিদায় জানিয়ে নতুনের আহ্বানে উদ্ভাসিত এই দিনটি বাঙালির জীবনে বয়ে আনে আনন্দ, উৎসব ও নতুন প্রত্যয়ের বার্তা।

এই শুভক্ষণে বিবিএস নিউজ ২৪-এর পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন—“শুভ নববর্ষ”।

পহেলা বৈশাখ মানেই নতুন খাতা খোলা, নতুন হিসাবের সূচনা, নতুন স্বপ্ন দেখা। গ্রাম থেকে শহর সবখানেই আজ আনন্দের ছোঁয়া। মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ, বৈশাখী মেলা, লাল-সাদা পোশাকে সজ্জিত মানুষের মিলনমেলা সবকিছু মিলিয়ে এ যেন বাঙালির শেকড়ের টানে ফিরে আসার দিন।

গত বছরের সকল গ্লানি, ব্যর্থতা ও দুঃখ ভুলে গিয়ে নতুন বছরে আমরা এগিয়ে যেতে চাই উন্নয়ন, মানবিকতা ও সম্প্রীতির পথে। সমাজে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার হোক এই প্রত্যাশাই থাকুক নতুন বছরের অঙ্গীকারে।

একইসঙ্গে, বর্তমান বিশ্ব বাস্তবতায় নানা চ্যালেঞ্জের মাঝেও আমরা যেন সাহস, সততা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যেতে পারি এই কামনাই করে বিবিএস নিউজ ২৪। নতুন বছর বয়ে আনুক সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য। প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক আনন্দের বার্তা, দূর হোক সকল অন্ধকার।

আসুন, নতুন বছরের আলোয় আলোকিত হোক আমাদের আগামী।

শুভ নববর্ষ ১৪৩৩।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *