বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ শার্শায় যুবদল নেতার পদ থেকে অব‍্যাহতির প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ কারাভোগের পর ভরোত থেকে দেশে ফিরলেন বাংলাদেশি ২ নারী শার্শায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেনাপোল বিজিবি হাতে প্রায় ১৪ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক স্ত্রীর দুটি কিডনিই বিকল,প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান যুবদল নেতা মিলন শার্শা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ জন বেনাপোলে ভ্যান ছিনতাইয়ের চেষ্টায় আটক ২

অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক

Reporter Name / ১০৩ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৪-এর সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল এমপি অসুস্থতাজনিত কারণে বর্তমানে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবারে বিকালে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাসভবনে যান শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, গণশিক্ষা বিষয়ক সম্পাদক কনি, শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সভাপতি তবিবুর রহমান তবি, উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহেদ, বিএনপি নেতা ইসরাফিল হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সাবিরা নাজমুল এমপির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তাঁরা চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান এবং মহান আল্লাহর কাছে তাঁর আশু রোগমুক্তি কামনা করে দোয়া করেন।

 

শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু বলেন, সাবিরা নাজমুল এমপি দলের একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতা। তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক ভূমিকা বিএনপিকে আরও শক্তিশালী করেছে। আমরা তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আবারও জনগণ ও দলের সেবায় ফিরে আসার তৌফিক দান করেন। এ জন্য আমরা দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে তাঁর জন্য দোয়া কামনা করছি।

 

এ সময় উপস্থিত নেতারা সাবিরা নাজমুল এমপির দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *