বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
নিষিদ্ধ আ’লীগের বিরুদ্ধে বাগআঁচড়ায় বিএনপির প্রতিবাদ মিছিল সন্ত্রাস ও নৈরাজ্যের স্থান শার্শার মাটিতে হবে না—কবির হোসেন ​ঝিকরগাছার কুলবাড়ীয়া হাই স্কুলে নতুন কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় সাবেক মন্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ​বাগআঁচড়ায় যশোরের বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত যশোরে বিএনপি নেতা তারিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত শার্শার ত্রিমোহনী মাদকের স্বর্গরাজ্য মামলার আসামি বাবা ছেলে শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত শার্শায় চোর সন্দেহে আটক ৬ জন আদালতে শার্শায় ৫০ পিস ইয়াবাহ গ্রেপ্তার ১

সন্ত্রাস ও নৈরাজ্যের স্থান শার্শার মাটিতে হবে না—কবির হোসেন

Reporter Name / ৫২ Time View
Update Time : বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: শার্শায় কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজের স্থান নেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ গোপনে ষড়যন্ত্র করে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন।

 

মঙ্গলবার সন্ধ্যায় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ মিছিল-পরবর্তী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে নির্যাতিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আজ বাগআঁচড়ায় নেতৃত্ব দিচ্ছেন। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। কোনো অপশক্তি এলাকার পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।

 

এর আগে, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেনের নেতৃত্বে বাগআঁচড়া বাজারের ময়ূরী সিনেমা হলের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর-সাতক্ষীরা মহাসড়ক ঘুরে পুনরায় ময়ূরী সিনেমা হলের সামনে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

 

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিরুদ্ধে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন ধরনের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং বাগআঁচড়াসহ এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *