রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঝালকাঠিতে প্রতিবন্ধী মামুনকে তারেক রহমানের উপহার

Reporter Name / ২৩৪ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

ইমাম বিমানঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঝালকাঠির প্রতিবন্ধী মামুনকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে অটোরিক্সা উপহার দিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি মাহাবুবুল হক নান্নু।

ঝালকাঠি সদরের বাসন্তা ইউনিয়নের প্রতিবন্ধী অটোরিকশা চালক মামুনের অটোরিক্সাটি চুরির ঘটনায় ঝালকাঠি মিডিয়া ফোরামের সভাপতি ও দৈনিক দূরযাত্রা পত্রিকার ষ্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেনের ফেইসবুকে পোষ্ট দেখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিবন্ধী  মামুনকে আর্থিক সহায়তা করেন। তারই ধারাবাহিকতায় ঝালকাঠির স্থানীয় সাংবাদিক মনির হোসেনের তত্ত্বাবধানে একটি অটোরিক্সা কিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি ২০২৫

বিকেলে সদরের আগরবাড়ি বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ উপহার প্রদান করেন।

গত ২১ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে বাসন্তা ইউনিয়নের আগরবাড়ি বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ঝালকাঠির সন্তান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি মোঃ মাহাবুবুল হক নান্নু মামুনকে তারেক রহমানের দেয়া অটোরিক্সা সহ আসন্ন পবিত্র মাহেরমজান উপলক্ষে খাদ্য সামগ্রী কেনার জন্য নগদ ৬হাজার টাকা উপহার দেন। এ সময় ঝালকাঠি সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মাহাবুবুল হক নান্নু বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রামের ও অসহায় মানুষের খোঁজ খবর নেন এটাই তার প্রমান। আমাদের চেয়ারম্যান বাংলাদেশের ১৭কোটি মানুষের সব সময় খোঁজ খবর রাখেন। তারাই ধারাবাহিকতায় গত একমাস পূর্বে প্রতিবন্ধী মামুনের গাড়ীটি চুরি হলে মামুন মানষিক ভাবে ভেঙ্গে পড়ে। মামুনের বিষয়টি স্থানীয় সাংবাদিক মনির হোসেন জানতে পেরে মামুনের বাড়ীতে গিয়ে মামুনের সাথে কথা বলেন, একই সাথে সাংবাদিক মনির প্রিন্ট মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরেন। সাংবাদিক মনিরের দেয়া পোষ্টটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিতে এলে তারেক রহমান প্রতিবন্দী মামুনকে আর্থিক সহযোগীতা করেন। তার সহযোগীতায় মামুনকে একটি অটোরিক্সা কিনে দেয়া হলে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি ২০২৫ বিকেলে মামুনের হাতে রিক্সাটি হস্তান্তর করা হয়।

এ সময় বিএনপি কেন্দ্রীয় নেতা মাহবুবুল হক নান্নু স্থানীয় নেতৃবৃন্দেরকে মামুনের খোজ খবর রাখতে বলেন, একই সাথে বিএনপি ক্ষমতায় এলে মামুনকে বিএনপি’র পক্ষ থেকে পাঁকা ঘর উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *