রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

মীরসরাইয়ে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Reporter Name / ৬৯ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

মীরসরাই প্রতিনিধি :- আগামী ১০ মে চট্টগ্রামের পলোগ্রাইন্ড ময়দানে তারণ্যের সমাবেশ সফল করার লক্ষে মীরসরাই থানা,জোরারগঞ্জ থানা, বারইয়ারহাট পৌরসভা ও মীরসরাই পৌরসভা যুবদলের প্রস্তুতি সভা শনিবার (৩ মে) বড়তাকিয়া খৈয়াছড়া বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় মীরসরাই থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলামের সঞ্চালনায়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহজারুল ইসলাম চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আফসার মিয়াজী, সদস্য সচিব ফয়েজ উদ্দিন।

মীরসরাইয়ে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মীরসরাইয়ে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

এই সময় আরো বক্তব্য রাখেন, করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জামসেদ আলম ফারুক, হিঙ্গল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মমিনুল ইসলাম ভূঁইয়া,জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হাই, ধুম ইউনিয়ন যুবদল নেতা শহিদুল ইসলাম,ওসমানপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুলকবির, ইছাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরাদুল হক ভূঁইয়া,কাটাছড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব অহিদুল ইসলাম,দূর্গাপুর ইউনিয়ন যু্বদলের সদস্য সচিব জামশেদ খান।

মিরসরাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহেল, মিঠানালা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হানিফ মাস্টার, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রিপন, খৈয়াছড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক জহির উদ্দিন সুমন,হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাঈন উদ্দিন,সাহেরখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হোসেন সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, আগামী ১০ মে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য জাতীয়তাবাদী তারণ্যের যুব সমাবেশ একটি যুগান্তকারী রাজনৈতিক আয়োজন হবে। এ সমাবেশের মাধ্যমে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, নীতিনির্ধারণে অংশগ্রহণ এবং জনগণের কাছে জবাবদিহিতামূলক রাজনীতির পথ সুগম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, দেশের চলমান সংকটে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই সমাবেশে তরুণদের সম্পৃক্ততা এবং ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে একটি ইতিবাচক বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া হবে।

সমাবেশ শেষে আওয়ামী সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদ বড়তাকিয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *