রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

যশোরে সাংবাদিক নেতা মন্টুর স্মরণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৭ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Oplus_131072

যশোর : যশোরে বর্ষিয়ান সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে শনিবার বেলা ১২টার সময় প্রেসক্লাব যশোরে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত।

স্মরণ সভায় আলোচনায় অংশ নেন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, জেডিইউজের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা বেনজিন খান, জেডিইউজের উপদেষ্টা বদরুদ্দিন বাবুল, দৈনিক স্পন্দনের ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব আলম লাভলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজাম উদ্দিন অমিত, মাগুরা কল্যাণ ফোরাম যশোরের সাবেক সভাপতি মোহন মিঞা, জেডিইউজের নির্বাহী কমিটির সদস্য মনিরুল ইসলাম মনি প্রমূখ।

স্মরণ সভায় বক্তারা সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু’র দীর্ঘ জিবনী নিয়ে আলোকপাত করেন। বক্তারা বলেন, সাংবাদিক নেতা মন্টু আজীবন সাংবাদিকদের রুটিরুজির আন্দোলন করে গেছেন। তারা মন্টুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

স্মরন সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হাফেজ মাওলানা আজিজুর রহমান সবুজ দোয়া মাহফিল পরিচালনা করেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *