বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
বেনাপোলে ব্যবসায়ী সংগঠন দখলে মনগড়া কমিটি গঠনের অভিযোগ ভারতের বিরুদ্ধে বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ শার্শার বাগআঁচড়া থেকে দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মাছ চুরিতে বাধা দেওয়া বাবা-ছেলেকে কু*পি*য়ে জখমের অভিযোগ শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি শার্শায় গভীর রাতে বসতঘরে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩ শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব গ্রেপ্তার জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ

শার্শাবাসীদের সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩০ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Oplus_16908288

বিবিএস নিউজ ডেস্কঃ
সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে জনগণকে উদ্বুদ্ধ করতে যশোরের শার্শা উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজি নাজিব হাসান। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওন। এছাড়া যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হজ ইসলামের অন্যতম ফরজ ইবাদত। পবিত্র এ ইবাদত পালনে সরকার সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আসছে। তাই ভ্রমণ নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও জানান, সরকারি ব্যবস্থাপনায় হজে গেলে হাজিদের জন্য সব ধরনের নিরাপত্তা, চিকিৎসা সেবা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হয়।

সভায় স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসা শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *