রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

শার্শার বাজার-ঘাটে চাঁদাবাজি চলবে না: এমপি আজীজুরের কড়া হুঁশিয়ারি

Reporter Name / ৭৩ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, শার্শার বাজার ও ঘাটে কেউ চাঁদাবাজি করার চেষ্টা করলে, প্রশাসনের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার সকালে নাভারণ-সাতক্ষীরা মোড়ে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং দলমত নির্বিশেষে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেন। অনুষ্ঠানটি আয়োজিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর শার্শা উপজেলা শাখার উদ্যোগে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমি শার্শার মানুষের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতে চাই। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো। নির্বাচন পরবর্তী সময়ে উপজেলার কিছু ইউনিয়নে তার কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে অতীতের ভুল ভুলে গিয়ে এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

চাঁদাবাজি প্রতিরোধের বিষয়ে তিনি আরও বলেন, যদি কেউ চাঁদাবাজি করতে আসে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে বলবো দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে। আমি চাই আমাদের শার্শা শান্তিপূর্ণ এবং নিরাপদ থাকুক।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল করীম, শার্শা উপজেলা আমীর ও জামায়াত মনোনীত ভাইসচেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ফারুক হাসান, বেনাপোল পোর্ট থানা আমীর রেজাউল ইসলাম, পোর্ট থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শার্শা উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *