সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
শার্শা বিএনপি যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শার্শায় মানববন্ধন বেনাপোলে সোহাগ হত্যাচেষ্টার গ্রেফতার নেই,উদ্ধার হয়নি অবৈধ আগ্নেয়াস্ত্র। যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ রাজধানীতে ডিবির জালে যশোরের বহিষ্কৃত যুবদল নেতা জনি পানির সংকটে বাড়ছে উৎকণ্ঠা, কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিট কালিহাতিতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদে টানা ৭ দিন বন্ধ থাকছে বেনাপোল বন্দর, তবে যাত্রী চলাচল স্বাভাবিক শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ আটক শার্শায় মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ কলাবাগানে ডেকে নিয়ে পুত্রবধূকে ধর্ষণ, এক মাস পর শ্বশুর গ্রেফতার

পোরশায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন

Reporter Name / ১২৮ Time View
Update Time : সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় যথাযেগ্য মর্যদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়েছে। শুক্রবার দিবসটিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২.০১মিনিটে নিতপুরে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়।

এতে নেতৃত্বদেন ইউএনও মো. আরিফ আদনান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম, জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে ইউএনও মো. আরিফ আদনানের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশ গ্রহণে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সুন্দর হাতের লেখা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

অপরদিকে, উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সভাপতি আহম্মেদ মোজাম্মেল হক শাহ্ ও সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সহ নেতৃবৃন্দ এবং অপরপক্ষে সাবেক সিনিয়র সহ সভাপতি তৌফিকুর রহমান শাহ্, সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজাহার আলী সহ বিএনপি নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের নিয়ে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।

এছাড়াও উপজেলার ৮৭টি প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *