রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

খাগড়াছড়ি জেলা ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশীপের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬৪ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
Oplus_131072

শারমিন সরকার বৃষ্টি,খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলা ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশীপের দ্বি-বার্ষিক সাধারণ সভা আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে খাগড়াছড়ি জেলা শহরের খাগড়াপুরস্থ ‘খ্রীষ্টিয়ান সম্মেলন কেন্দ্রে’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেলা ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশীপের সভাপতি আশা প্রিয় ত্রিপুরার সভাপতিত্বে-
প্রধান অতিথি ছিলেন – খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

প্রধান অতিথি বলেন- দেশের অন্যান্য জেলার মতো খাগড়াছড়িতেও ব্যাপ্টিস্ট খ্রিষ্টিয়ান সম্প্রদায় তাদের বিশ্বাস, রীতিনীতি এবং যিশু খ্রিষ্টের বাণী প্রচার ও প্রসারের লক্ষ্যে কাজ করছে। পাশাপাশি ধর্মীয় কার্যক্রম ছাড়াও মানবিক সেবার ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ফেলোশীপ। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে গার্লস হোস্টেল ও কম্প্যাশন প্রোগ্রাম উল্লেখযোগ্য।

বিশেষ অতিথি ছিলেন -খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক প্রফেসর আবদুল লতিফ, স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক শহিদুল ইসলাম সুমন, এবং বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশীপের (বিবিসিএফ) সহ-সভাপতি প্রবীর ত্রিপুরা।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশীপের সাধারণ সম্পাদক হেমঙ্কর ত্রিপুরা। তিনি ফেলোশীপের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে জেলা ব্যাপ্টিষ্ট চার্চ কর্তৃক পরিচালিত বিভিন্ন গীর্জা ও চার্চের প্রতিনিধিরা অংশ নেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *