শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার

খুলনাকে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন রংপুর

Reporter Name / ১০৪ Time View
Update Time : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Oplus_16908288

স্টাফ রিপোর্টারঃ
অধিনায়ক আকবর আলীর সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক। মোহাম্মদ মিঠুনের খুলনাকে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হলো আকবরের রংপুর বিভাগ।

আজ (রোববার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে খুলনাকে ৮ উইকেট আর ৩ ওভার হাতে রেখেই হারিয়েছে রংপুর।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৬ রানেই থেমে গিয়েছিল খুলনার ইনিংস। জবাবে ১৭ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।

ছোট লক্ষ্য তাড়ায় উড়ন্ত সূচনা করে রংপুর। ৭ ওভারে ৬১ তুলে দেন দুই ওপেনার জাহিদ জাভেদ আর নাসির হোসেন। জাহিদ ২৪ বলে ২৭ করে আউট হন। হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে ফেরেন নাসিরও। ৩১ বলে ৪৬ রানের ইনিংসে ৫টি বাউন্ডারি আর একটি ছক্কা হাঁকান তিনি।

এরপর আবু হাশিম আর অভিজ্ঞ নাইম ইসলাম ম্যাচ বের করে নেন সহজেই। হাশিম ৩২ বলে ৪০ আর নাইম ১৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।

এর আগে বড় মঞ্চে আরও একবার ব্যর্থতার পরিচয় দিলেন সৌম্য সরকার, এনামুল হক বিজয়। পরে মোহাম্মদ মিঠুন আর মৃত্যুঞ্জয় চৌধুরীর ব্যাটে ৮ উইকেটে ১৩৬ রানে থেমেছে খুলনা বিভাগ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে খুলনা। ইমরানুজ্জামান ০, এনামুল বিজয় ১৫ বলে ১২ আর সৌম্য সরকার ২২ বল খেলে মাত্র করেন ৮ রান।আফিফ হোসেন করেন ১০ বলে ১৪। তবে অধিনায়ক মোহাম্মদ মিঠুন আর পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীর ব্যাটে কোনোমতে লড়াকু পুঁজি গড়েছে খুলনা।মিঠুন ৩২ বলে ১ চার আর ৩ ছক্কায় করেন ৪৪ রান। ১৩ বলে দুটি করে চার-ছক্কায় মৃত্যুঞ্জয়ের ব্যাট থেকে আসে ২৪ রান।আবদুল্লাহ আল মামুন ১৫ রানে নেন ২টি উইকেট।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *