রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় পণ্যবাহী ট্রাক জব্দ,চালক পুলিশের হাতে মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ স্লোগানে শার্শার মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতের ঘোষণা স্বেচ্ছাসেবক দলের বেনাপোল কাস্টমস থেকে পণ্য পাচারের অভিযোগে কাস্টমস কর্মকর্তাসহ গ্রেফতার ৩ বেনাপোল বন্দরে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণের চালান জব্দ, ২ জন আটক বেনাপোলে দুই ভাইয়ের সম্পত্তি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বেনাপোলে আলোকিত নারী উন্নয়ন সংস্থা সহযোগিতা করছে ৫ শতাধিক নারীকে শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ৩ যুবক আটক শার্শায় বিয়ের আশ্বাসে প্রেমের সম্পর্ক, পরে ধর্ষণের অভিযোগে যুবক আটক

দিঘায় বর্ণিল আয়োজনে “দীঘা ইউনাইটেড ফুটবল টুর্নামেন্ট ২০২৫” উদ্বোধন-

Reporter Name / ৭০ Time View
Update Time : রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Oplus_16908288

হুমায়ন কবির মিরাজ: যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের দিঘা গ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “দীঘা ইউনাইটেড ফুটবল টুর্নামেন্ট ২০২৫”। এ বছর টুর্নামেন্টের মূল স্লোগান রাখা হয়েছে— “দিঘা গ্রামবাসী এক প্রাণ, ফুটবল হোক ঐক্যের গান।”

আজ শুক্রবার বিকালে স্থানীয় প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে কলারোয়ার কাজিরহাট প্রগতি সংঘকে ২–০ গোলে হারিয়ে বিজয়ী হয় ঝিকরগাছার জে-কাটি বকুলিয়া একাদশ। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা , তবে শেষ পর্যন্ত জে-কাটি বকুলিয়া দলই জয় ছিনিয়ে নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দিঘা গ্রামের প্রবীণ ও তরুণ প্রজন্ম একত্রিত হয়ে এক প্রাণে অংশগ্রহণ করেন। গ্রামবাসীর উপস্থিতিতে মাঠ পরিণত হয় এক উৎসবের মেলায়। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে ঐক্য, সম্প্রীতি ও যুবসমাজকে মাদকমুক্ত রাখার বার্তা ছড়িয়ে দিতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, “দীঘা ইউনাইটেড ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এ বিভিন্ন এলাকার মোট ০৮ টি দল অংশ নিচ্ছে। আগামী সপ্তাহজুড়ে মাঠে গড়াবে একের পর এক রোমাঞ্চকর লড়াই।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *