রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের শার্শার বাগআঁচড়ায় অনুষ্ঠিত হয়েছে ১৬ দলীয় মার্সেল ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা। শুক্রবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি ও বিকেলে বাগআঁচড়া হাইস্কুল মাঠে আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আমিন খান।
ফাইনাল খেলায় অংশ নেয় জেকাঠি বাঁকুড়া ফুটবল একাদশ ও সাতমাইল আনাস ফুটবল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ১-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জেকাঠি বাঁকুড়া ফুটবল একাদশ।
খেলা দেখতে হাজারো দর্শক মাঠে ভিড় করেন।
এসময় শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন, যুগ্ন সাধারন সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সামাজিক নেতৃবৃন্দসহ মার্সেল কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।