রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

কালকিনিতে চাষী’র বাজারের উদ্বোধন করলো উপজেলা প্রশাসন

Reporter Name / ২৬৭ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
Oplus_131072

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি ঃ

প্রান্তিক পর্যায়ের কৃষকের হাত থেকে স্বল্প মূল্য ভোক্তার হাতে পৌঁছে দেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে মাদারীপুরের কালকিনিতে চাষীর বাজারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকাল ৮ টায় উপজেলার পুরাতন ডাকবাংলো মাঠে উক্ত বাজার আয়োজন করা হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি ও মধ্যভোগী ফরিয়া ও দালালের হাত থেকে ক্রেতাদের রক্ষার জন্য। ও বিষমুক্ত শাক-সবজি অল্প দামে ক্রেতারা যাতে সহজে এই বাজার থেকে ক্রয় করতে পারে তাই সপ্তাহে সাত দিনই সকাল ৭টা থেকে সকাল ১১ টা পর্যন্ত এই বাজার থেকে ক্রেতারা তাদের প্রয়োজনীয় শাক-সবজি ক্রয় করতে পারবেন। প্রশাসনের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে কয়েকজন ক্রেতা বলেন এই বাজারটি আয়োজনের আমাদের অনেকদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এরফলে আমরা টাটকা শাক-সবজি কৃষকের কাছ থেকে সহজেই কিনতে পারবো।
এতে করে এলাকায় কৃষকরাও খুশি তারা তাদের উৎপাদিত ফসল সরাসরি ক্রেতার হাতে পৌছে দিতে পেরে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, কৃষক ও ভোক্তার মধ্যে সরাসরি সম্পর্ক ও মধ্যভোগী দালালদের দৌরাত্ম বন্ধ করে।
অল্প দামে ভোক্তাদের কাছে তরতাজা শাক সবজি পৌঁছে দেয়ার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *