রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

চবিতে টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের নেতৃত্বে মুশফিক ও শিহাব

Reporter Name / ১৯২ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
Oplus_131072

মুশফিকুর রহমান ইমন,চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত টাঙ্গাইল জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এর ২০২৫ কার্যবর্ষের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনের সদ্য সাবেক আহ্বায়ক মো: সায়মন ভূঁইয়া ও সদস্য সচিব উম্মে সালমা বৈশাখী সহ শিক্ষক উপদেষ্টামন্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) কলা অনুষদের ২ নং গ্যালারিতে অনুষ্ঠিত ‘নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক, ২০২৫ কার্যবর্ষের জন্য মুশফিকুর রহমান ইমন (ইতিহাস বিভাগ, ২০১৯-২০) কে সভাপতি, মো. শিহাব উদ্দীন (উদ্ভিদ বিজ্ঞান, ২০২০-২১)কে সাধারণ সম্পাদক এবং খন্দকার রোমান(প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান, ২০১৯-২০)কে সিনিয়র সহ-সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের থাকা-খাওয়া সহ সার্বিক সহযোগিতার পাশাপাশি ভর্তি পরবর্তী সময়ে আবাসনের ব্যবস্থাসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের কল্যাণে ও যাবতীয় সমস্যা সমাধানে এবং জাতীয় নানাবিধ সামাজিক সংকট নিরসনে দীর্ঘদিন যাবত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *