রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীর সেনবাগে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

Reporter Name / ১৫৭ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Oplus_131072

মো: ফখরুদ্দিন মোবারক শাহ,নোয়াখালী প্রতিনিধি :-
গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন রিয়াদ (৩৫ এসটি ব্যাটালিয়ন) এর নেতৃত্বে আজ সোমবার ১৬ ডিসেম্বর রাত ১টায় নোয়াখালীর সেনবাগের ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সমর্থিত পলাতক চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ আলম রিগানের বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ একটি যৌথ অপারেশন শুরু করেন।

তখন বাসার কোন লোকজন উপস্থিত ছিল না। প্রায় ১ ঘন্টার বেশি সময় খোঁজাখুঁজির একপর্যায়ে তার বসতঘরের সামনে রাখা বিভিন্ন প্লাস্টিকের বস্তার ভিতর একটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তার মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি ৭.৬৫ মি.মি. পিস্তল (বিদেশী) পাওয়া যায়।

নোয়াখালীর সেনবাগে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

নোয়াখালীর সেনবাগে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

উপস্থিত সাক্ষীদের সামনে সেনবাগ থানার এসআই জাকির হোসেন উদ্ধারকৃত অস্ত্রটি মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় এখনো পর্যন্ত কোন ব্যক্তিকে আটক করা হয়নি।

এ ব্যাপারে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, পরিত্যক্ত অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্ত সাপেক্ষে  পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *