রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যান জিরুনা সাক্ষাৎ

Reporter Name / ১৯৭ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা’র নেতৃত্বে পরিষদের সকল সদস্যরাও ঢাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছে।
১৭ ই নভেম্বর রবিবার ঢাকা প্রাণকেন্দ্র বেলিরোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের এ সাক্ষাৎ করে।

ঐ দিনে আবার নবদায়িত্বপ্রাপ্ত তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সমন্বয়ে কমপ্লেক্সের মিলনায়তন হলে একটি অরিয়েন্টেশন প্রোগ্রামও অণু হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা।

ওরিন্টেশন প্রোগ্রামে পার্বত্য জেলা পরিষদের আইন কানুন, কার্যপ্রণালী, পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের কথা স্বাধীন চিন্তা ও বৈষম্য বিরোধী চেতনার কথাও আলোচনা হয়। তাদের এই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে মেধা ও শান্তিপূর্ণ পার্বত্য গঠনের সবাই কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তার বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়ে মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, নারী ক্ষমতায়েন এ উদ্যোগ একটি মাইলফলক বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে তিন পার্বত জেলা পরিষদের চেয়ারম্যান ও পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সরকারের নির্দেশনা অনুযায়ী দুর্নীতিমুক্ত স্বচ্ছ জনমুখী পরিষেবা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তি সম্প্রীতির গড়ে তুলতে সবার প্রতি সহযোগিতা কামনা করেন।

এ সময় পার্বত্য উপদেষ্টা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রসার, মেধাবী প্রজন্মা গড়ে তোলা, উন্নয়ন ও অধিকার নিশ্চিত করা, পর্যটন শিল্পের উন্নতির মাধ্যমে কর্মসংস্থান ও আঞ্চলিক অর্থনৈতিক শক্তিশালী করা, বৈষম্যহীন অর্থনৈতিক, কর্মসংস্থান ও আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করার উপর পার্বত্য জেলা পরিষদের গুরুত্বারোপ করেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *