রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় পণ্যবাহী ট্রাক জব্দ,চালক পুলিশের হাতে মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ স্লোগানে শার্শার মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতের ঘোষণা স্বেচ্ছাসেবক দলের বেনাপোল কাস্টমস থেকে পণ্য পাচারের অভিযোগে কাস্টমস কর্মকর্তাসহ গ্রেফতার ৩ বেনাপোল বন্দরে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণের চালান জব্দ, ২ জন আটক বেনাপোলে দুই ভাইয়ের সম্পত্তি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বেনাপোলে আলোকিত নারী উন্নয়ন সংস্থা সহযোগিতা করছে ৫ শতাধিক নারীকে শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ৩ যুবক আটক শার্শায় বিয়ের আশ্বাসে প্রেমের সম্পর্ক, পরে ধর্ষণের অভিযোগে যুবক আটক

শার্শায় জামায়াতের শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ১৪৯ Time View
Update Time : রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Oplus_131072

নিজস্ব প্রতিবেদকঃ
শীতে কাঁপছে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। অসহায় মানুষদের একটু উঞ্চতা দিতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে সংগঠনটির শার্শা উপজেলার শাখার উদ্যোগে কম্বল ও চাঁদর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(১০জানুয়ারী) সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয় শার্শার বাগআঁচড়া ও নাভারনে সাত শতাধিক মানুষের মধ্যে এ কম্বল ও চাঁদর বিতরণ করা হয়।

কম্বল ও চাঁদর বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাও. আজিজুর রহমান।

তিনি বলেন,জামায়াতে ইসলামী সব সময় মানবতার কল্যাণে কাজ করে। তারই ধারাবাহিকতায় অসহায় মানুষের মাঝে আজকের এই শীতবস্ত্র বিতরণ।আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি আগামীতে আমরা যাতে আরো বেশি দিতে পারি বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি আপনাদের কাছে সেই সহযোগিতা ও দোয়া কামনা করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাও. হাবিবুর রহমান।

এসময় শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাও. ফারুক হাসান, সেক্রেটারি  জাহাঙ্গীর আলম সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *