সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
যশোর প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ যোগ্য ও তারুণ্যের প্রতি ভরসা রাখতে চায় ঝিকরগাছা উপজেলার ৭ং নাভারণ ইউনিয়নের সাধারণ জনগন।
অনুসন্ধানে জানা যায় নাভারণ ইউনিয়নে চারজন চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা যাচ্ছে তার মধ্যে বিএনপির তিনজন জামায়াতে ইসলামের একজন তারা হলেন নাভারণ ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন ও ১নং সদস্য ও নাভারণ ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ইসমাইল হোসেন, জামায়াতের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক।তৃণমূলের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায় তারা এই ইউনিয়নে তরুণ সাহসী সৎ যোগ্য মেধাবী একজন চেয়ারম্যান চায়,যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারবে এবং চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস মুক্ত ইউনিয়ন উপহার দিবে।
বিএনপি কর্মী জয়নাল আবেদীন জানান নাভারণ ইউনিয়নে জামায়াতের সাথে ভোটে পাস করতে হলে সাংবাদিক ইসমাইল হোসেনের কোন বিকল্প নেই অন্য কেউ বিএনপি’রপ্রার্থী হলে জিতবেনা।বাকি গ্রামের বিএনপি কর্মী আলমগীর হোসেন জানান আমরা তরুণ ভোটার তরুণ প্রার্থী চাই সে হিসেবে সাংবাদিক ইসমাইল ভাইকে প্রার্থী করলে ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান পাবো বলে আশা করি।
ইসলামপুর গ্রামের বিএনপি কর্মী মশিউর রহমান জানান সাংবাদিক ইসমাইলকে বিএনপি প্রার্থী করলে ভোটে জয়লাভ করা সম্ভব হবে, অন্যথায় বিএনপি’র প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা কম।নাভারণ ইউনিয়নের বেশ কিছু যায়গায় অনুসন্ধান করে দেখা যায় সাংবাদিক ইসমাইল হোসেনের পাল্লা ভারী।
এ বিষয়ে সাংবাদিক ইসমাইল হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি করে আসছি এবং সমাজকে কিছু দিতে চাই ইউনিয়নের তরুণদের নিয়ে দীর্ঘদিন রাজনীতি করে আসছি এজন্য তরুণদের চাওয়া পাওয়া থাকা স্বাভাবিক, আমি যদি নাভারন ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে সকলকে নিয়ে সন্ত্রাস চাঁদাবাজ মাদক নির্মুলও সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করবো।