রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

আপনারা কেন নির্বাচন চাচ্ছেন?

Reporter Name / ১৮০ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

বিশিষ্ট কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে বলেছেন, আপনারা কেন নির্বাচন চাচ্ছেন? আপনারা আমাদের সঙ্গে আর তামাশা করবেন না। এই সরকার শহিদদের রক্ত আর লাশের দ্বারা নির্বাচিত। নতুন নির্বাচন চাওয়া মানে শহিদের রক্ত আর লাশের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

বুধবার বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মিলনায়তনে ‘রাষ্ট্রচিন্তা’ আয়োজিত ‘গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ : রাজনৈতিক জনগোষ্ঠী, সংবিধান ও গঠন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, আপনারা এতদিন বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনে যাবেন। আপনারা কারা? আপনারা হলেন লুটেরা-মাফিয়া শ্রেণি। আপনাদের সেই নির্বাচনে কোনো কর্মী নির্বাচন করতে পারে না। কারণ আপনাদের নির্বাচন করতে হলে ২ কোটি টাকা লাগে। এখন শুনছি ৫ কোটি টাকা লাগে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আওয়ামী লীগের জায়গায় আপনারা নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন ক্ষমতাধর জায়গাগুলো দখলে নিয়েছেন। ইতোমধ্যে আওয়ামী লীগের হাছান মাহমুদ (সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী) বলেই দিয়েছে, বিএনপি আর আওয়ামী লীগ একসঙ্গে আন্দোলন করবে।

তরুণদের উদ্দেশ করে ফরহাদ মজহার বলেন, নিজেরা চিন্তা করতে শিখুন। আবেগ দিয়ে পুলিশ মোকাবিলা করা যায়, জীবন দেওয়া যায়, পঙ্গু হওয়া যায়। কিন্তু আবেগ দিয়ে রাষ্ট্র গঠন করা যায় না।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ‘রাষ্ট্রচিন্তা’র প্রতিষ্ঠাতা হাসনাত কাইয়ুম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন আহমেদ।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *