রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

দূর্গাপূজা উপলক্ষে ভারতে গেল প্রায় ৩৫ টন ইলিশ

Reporter Name / ১১২ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Oplus_16908288

বিবিএস নিউজ ডেস্কঃ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় বাজারে পৌঁছালো এ বছরের প্রথম চালান ইলিশ। সরকারের অনুমতি অনুযায়ী মোট ১২০০ টন ইলিশ রফতানির অংশ হিসেবে বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৬টি প্রতিষ্ঠান ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ রফতানি করে। প্রতিকেজি ইলিশের রফতানি মূল্য ধরা হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা।

ব্যবসায়ীরা জানান, দুর্গাপূজাকে সামনে রেখে ভারতীয় আমদানিকারকরা ইলিশের জন্য অনুরোধ জানিয়েছিলেন। এরপর অন্তবর্তীকালীন সরকার ৩৭ জন রফতানিকারককে মোট ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি দেয়। মৎস্য অধিদপ্তর জানিয়েছে, ৫ অক্টোবরের মধ্যে রফতানির পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। গত বছর ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি থাকলেও বেনাপোল বন্দর দিয়ে গিয়েছিল মাত্র ৫৩২ মেট্রিক টন।

দেশের বাজারে ইলিশের দামের ঊর্ধ্বগতি নিয়ে সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। ক্রেতা রহমত আলী বলেন, এক মাস আগেও ইলিশ পাওয়া যেত ১৪০০ থেকে ১৫০০ টাকায়। এখন তা বেড়ে ২২০০ থেকে ২৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ ভারতে যাচ্ছে ১৫০০ টাকা দরে।

বেনাপোল বাজারের ইলিশ বিক্রেতা শহিদ হোসেন জানান, সরবরাহ কম থাকায় বাজারে দাম বেড়েছে। রফতানিও এর ওপর প্রভাব ফেলেছে।

অন্যদিকে, রফতানিকারক সাইফুল ইসলাম বলেন, আমি এ বছর ইলিশ রফতানির অনুমতি পেয়েছি। এটি দুই দেশের বাণিজ্য ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার সজিব সাহা জানান, প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ রফতানি হয়েছে। মান পরীক্ষা শেষে রফতানির অনুমতি দেওয়া হয়েছে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *