রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

দেশে শুল্কমুক্ত পেঁয়াজ আমদানির সুযোগ

Reporter Name / ১৮৫ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

৫৯ কোটি টাকা রাজস্ব লোকসান দিয়ে পেঁয়াজের ওপর আরোপিত ৫ শতাংশ আমদানি শুল্কও প্রত্যাহার হচ্ছে। এর মধ্য দিয়ে আমদানি শুল্ক হার নেমে আসবে শূন্যের কোঠায়। অর্থাৎ দেশে শুল্কমুক্ত পেঁয়াজ আমদানির সুযোগ তৈরি হচ্ছে। বাজারে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রবণতা কমিয়ে এনে ভোক্তাকে স্বস্তি দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুল্ক প্রত্যাহারের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। যা প্রজ্ঞাপন আকারে শিগগির জারি করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এটি প্রক্রিয়াধীন আছে বলে নিশ্চিত করেছে এনবিআর সংশ্লিষ্ট সূত্র।

বর্তমানে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক অবশিষ্ট আছে। গত বৃহস্পতিবার পেঁয়াজের ওপর থেকে এই ৫ শতাংশ আমদানি শুল্ক কমানোর সুপারিশ করে এনবিআরের কাছে প্রস্তাব দেয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। যা পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দফায় দফায় রাজস্ব প্রত্যাহার করেও বাগে আনতে পারছে না নিত্যপণ্যের বাজার। সর্বশেষ মূল্য কমাতে চালের ওপর দুদফায় ৬২ দশমিক ৫ শতাংশ শুল্ক কমিয়ে শূন্য শতাংশ করা হয়। এছাড়া চিনির ওপর ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ এবং ভোজ্যতেল ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়। গত সেপ্টেম্বরে নিয়ন্ত্রণমূলক শুল্ক ১০ শতাংশ থেকে ৫ শতাংশ প্রত্যাহার করা হয়েছিল পেঁয়াজের ক্ষেত্রেও। এখন বাকিটাও তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

কিন্তু একাধিক পণ্যের ওপর যে লক্ষ্যে শুল্ক হ্রাস ও প্রত্যাহার করা হচ্ছে বাস্তবে সুফল মিলছে না। কোনো ক্ষেত্রে আগের তুলনায় দাম আরও বেড়েছে। বিশেষ করে পাম অয়েলের ক্ষেত্রে সেটি ঘটেছে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *