বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
মোঃ আল আমিন হোসেন রনি নওগাঁ জেলার রিপোর্টারঃ
*নওগাঁ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ এর প্রাথমিক ফলাফল প্রকাশ*
সেবার ব্রতে চাকরি এই শ্লোগানে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি- ২০২৫ এর নওগাঁ জেলার প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে।

নওগাঁ তে ১২০ টাকায় পুলিশের চাকুরী পেলো ৩৬ জন।
নওগাঁ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম, পুলিশ সুপার, নওগাঁ মহোদয় নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। তিনি জেলা পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন ও ফুলেল শুভেচ্ছা জানান। এসময় শতভাগ যোগ্যতা ও মেধার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় উত্তীর্ণ প্রার্থীরা তাৎক্ষণিকভাবে আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে তাদেরকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহব্বান জানান। এসময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শারীরিক মাপ, কাগজপত্র ও শারীরিক সক্ষমতা যাচাই শেষে ৪৪৫ জন প্রার্থীর লিখিত পরীক্ষা শেষে উত্তীর্ণ ৬৯ জন প্রার্থী মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ৩৬ জনকে প্রাথমিকভাবে উত্তীর্ণ ঘোষণা করে নওগাঁ জেলা টিআরসি নিয়োগ বোর্ড
০১৯১৭০৪০১১১