বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
শার্শার ত্রিমোহনী মাদকের স্বর্গরাজ্য মামলার আসামি বাবা ছেলে শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত শার্শায় চোর সন্দেহে আটক ৬ জন আদালতে শার্শায় ৫০ পিস ইয়াবাহ গ্রেপ্তার ১ হিন্দু সম্প্রদায়ের মন্দির কেন আমাদের পাহারা দিতে হবে? বাংলাদেশ সবার -জাহাঙ্গীর হোসেন কাগজপুকুর-কাগমার সড়কের দুর্ভোগ দ্রুত দূর করতে চাই—ইমদাদুল হক ইমদা ঝিকরগাছায় ২ কেজি গাঁজাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ বেনাপোলে ব্যবসায়ী সংগঠন দখলে মনগড়া কমিটি গঠনের অভিযোগ ভারতের বিরুদ্ধে বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ

নিতপুর সীমান্ত থেকে কষ্টি পাথরের ১টি বিষ্ণু মূর্তি আটক

Reporter Name / ৯৫ Time View
Update Time : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Oplus_131072

নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁ জেলার পোরশা থানাধীন নিতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারতে কষ্টি-পাথরের বিষ্ণু মূর্তি চোরাচালান হতে পারে এ মর্মে অত্র ব্যাটেলিয়ানে গোয়েন্দা তথ্য আসে।

উক্ত  তথ্যের ভিত্তিতে, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর মোঃ সুলতান মাহমুদ শেখ পিএসসি এর নেতৃত্বে নিতপুর বিওপি হতে আনুমানিক ১ কিলোমিটার দক্ষিণে এবং দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৩০/৯-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালা শহীদ নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে ৬০ কেজি ওজনের ওজনের ১টি কষ্টিপাথর সাদৃশ বিষ্ণু মূর্তি উদ্ধার করে। উদ্ধারকৃত কষ্টিপাথর সাদৃশ বিষ্ণু মূর্তিটির পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই অপারেশনের মাধ্যমে উক্ত এলাকায় এইধরনের চোরাচালান হ্রাস পাওয়ার ক্ষেত্রে ব্যপক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এই ধরনের চোরাচালান প্রতিরোধে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি সদা তৎপর থাকবে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *