রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

বেনাপোলে মে দিবস উপলক্ষে শোক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬৫ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

বিবিএস ডেস্কঃ
“দুনিয়ার মজদুর এক হও”এই স্লোগানে যশোরের বেনাপোল স্থলবন্দরে ১৩৯ তম আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১লা মে) সকালে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ এর আয়োজনে একটি শোক র‍্যালী বেনাপোল বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর সভাপতিত্বে ও ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলীর সঞ্চলনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি মাকসুদুর রহমান মিলন,সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজোহা সেলিম,যুগ্ম আহব্বায়ক শহিদুল ইসলাম শহিদ ও পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু।

বেনাপোলে মে দিবস উপলক্ষে শোক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেনাপোলে মে দিবস উপলক্ষে শোক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এ সময় হ্যান্ডেলিং শ্রমিকরাতাদের চিকিৎসার জন্য একটি নিজস্ব হসপিটাল দাবী সহ শ্রমিকদের ঈদ বোনাস নিশ্চিত করা ও তাদের চাকরি নিশ্চয়তা নিশ্চিত করার দাবী জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন,পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক তবিবর রহমান তবি,স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সাধারণ সম্পাদক লিটন হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন,বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম,পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর আলী সহ ৮৯১ ও ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিকবৃন্দ।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *