রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

শবেবরাতের ছুটিতে বুধবার বেনাপোল-পেট্রাপোলে স্থবির হবে বাণিজ্য

Reporter Name / ১১৩ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

বেনাপোল প্রতিনিধি: পবিত্র শবেবরাত উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার কারণে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট সব দাপ্তরিক কার্যক্রম।

তবে এদিন বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বন্দর ব্যবহারকারী সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ছুটি শেষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।
এ বিষয়ে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, পবিত্র শবেবরাত উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ফলে ওই দিন বেনাপোল-পেট্রাপোল রুটে কোনো ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে না।
অন্যদিকে, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্ত্তজা আলী বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী চলাচলের ওপর কোনো প্রভাব পড়বে না। পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে সীমান্ত পারাপার করতে পারবেন।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন জানান, বুধবার বন্দরের পাশাপাশি কাস্টমসের কার্যক্রমও বন্ধ থাকবে। তবে যেসব ভারতীয় ট্রাক ইতোমধ্যে পণ্য খালাস করেছে এবং খালি অবস্থায় নিজ দেশে ফিরে যেতে চায়, তাদের ফেরার অনুমতি দেওয়া হবে। এ কারণে চেকপোস্টের কার্গো শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। সার্বিক ছুটি শেষে বৃহস্পতিবার সকাল থেকেই বন্দর ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক নিয়মে পুনরায় শুরু হবে।
Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *