বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ শার্শায় যুবদল নেতার পদ থেকে অব‍্যাহতির প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ কারাভোগের পর ভরোত থেকে দেশে ফিরলেন বাংলাদেশি ২ নারী শার্শায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেনাপোল বিজিবি হাতে প্রায় ১৪ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক স্ত্রীর দুটি কিডনিই বিকল,প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান যুবদল নেতা মিলন শার্শা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ জন বেনাপোলে ভ্যান ছিনতাইয়ের চেষ্টায় আটক ২

শার্শার মাঠে সবুজের ঢেউ, বোরো ধানে বাম্পার ফলনের আশা

Reporter Name / ৫৬ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এ বছর দেখা যাচ্ছে সবুজের অপার সমারোহ। দিগন্তজোড়া ইরি-বোরো ধানের খেতে দুলছে সবুজ ঢেউ, কাঁচা-পাকা শীষ আর বাতাসে দোল খাওয়া পাতায় প্রকৃতি যেন নতুন সাজে সেজেছে। আর কিছুদিন পরেই সেই স্বপ্নের ফসল ঘরে তুলবেন কৃষকেরা এ প্রত্যাশায় উজ্জ্বল তাদের মুখ।

 

শার্শা-বেনাপোল অঞ্চলের মাঠজুড়ে এখন সবুজের মায়াবী হাতছানি। বসন্তের দখিনা হাওয়ায় দুলছে কচি ধানের শীষ, আর সেই দোলায় লুকিয়ে আছে হাজারো কৃষকের স্বপ্ন। চৈত্রের তপ্ত দুপুরেও সবুজ ধানক্ষেতের সতেজতা আর মনোমুগ্ধকর দৃশ্য জানান দিচ্ছে এবার বোরো মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা প্রবল।

 

মাঠে মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান গাছের পরিচর্যা, সেচ, সার প্রয়োগ ও কীটনাশক ব্যবস্থাপনায় তারা নিরলস পরিশ্রম করছেন। নিরবচ্ছিন্ন সেচ সুবিধা থাকায় ধানক্ষেতে এমন সবুজের সমারোহ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

চালিতাবাড়িয়ার কৃষক আব্দুল মান্নান বলেন, গত বছরের তুলনায় এ বছর বোরো ধানের অবস্থা অনেক ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার বাম্পার ফলন পাওয়া যাবে বলে তারা আশাবাদী। বৈশাখ মাসের মাঝামাঝি সময় থেকে ধান কাটা শুরু হবে বলেও জানিয়েছেন তারা।

 

তবে উৎপাদনের পাশাপাশি ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়ে বাগআঁচড়ার কৃষক বাবর আলি জানান,  সরকার যদি গতবারের মতো এবারও ধানের সঠিক মূল্য নিশ্চিত করে, তাহলে তারা লাভবান হবেন এবং কৃষিকাজে আরও উৎসাহিত হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, চলতি বোরো মৌসুমে উপজেলায় মোট ২৩ হাজার ৪৩৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার (২৩ হাজার ৪৩০ হেক্টর) চেয়ে কিছুটা বেশি। গত মৌসুমে ২৩ হাজার ৪১১ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছিল। সে তুলনায় এবার ২৪ হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে। সময়মতো সার সরবরাহ ও কৃষকদের নিবিড় পরিচর্যার কারণে এ বছর বোরো ধানের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকাই এ ক্ষেত্রে বড় শর্ত।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *