বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
বেনাপোলে ব্যবসায়ী সংগঠন দখলে মনগড়া কমিটি গঠনের অভিযোগ ভারতের বিরুদ্ধে বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ শার্শার বাগআঁচড়া থেকে দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মাছ চুরিতে বাধা দেওয়া বাবা-ছেলেকে কু*পি*য়ে জখমের অভিযোগ শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি শার্শায় গভীর রাতে বসতঘরে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩ শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব গ্রেপ্তার জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ

সংকটের মাঝেও জ্বালানি সরবরাহ সচল রাখতে নতুন ডিজেলবাহী জাহাজ চট্টগ্রামে

Reporter Name / ১০১ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংকটের মাঝেও জ্বালানি সরবরাহ সচল রাখতে নতুন ডিজেলবাহী জাহাজ চট্টগ্রামে
সংকটের মাঝেও জ্বালানি সরবরাহ সচল রাখতে নতুন ডিজেলবাহী জাহাজ চট্টগ্রামে

বিবিএস নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ থাকলেও দেশের জ্বালানি চাহিদা মেটাতে ধারাবাহিকভাবে আমদানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে নতুন করে একটি ডিজেলবাহী জাহাজ দেশের বন্দরে পৌঁছেছে।

শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত প্রায় ২টার দিকে ‘এমটি শান গাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দর এর বহির্নোঙরে এসে পৌঁছায়। জ্বালানি তেলটি সরবরাহ করেছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।

দেশে জ্বালানি তেল আমদানি ও সরবরাহের দায়িত্বে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, চলতি এপ্রিল মাসে ডিজেলের মোট চাহিদা প্রায় চার লাখ টন। এই চাহিদা পূরণে মাসজুড়ে ধাপে ধাপে আমদানি কার্যক্রম চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে দুটি জাহাজ দেশে পৌঁছেছে। এর আগের জাহাজটি একই দিন দুপুরে ২৭ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে আসে, যা একই সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে আনা হয়।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটে। এর ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশে জ্বালানি আমদানির নির্ধারিত সময়সূচিতে ব্যাঘাত ঘটে এবং সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়।

এই পরিস্থিতি মোকাবিলায় সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিপিসির মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন বলেন, সর্বশেষ জাহাজটি বন্দরে পৌঁছেছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত তেল খালাস কার্যক্রম শুরু করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ধারাবাহিক আমদানির মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *