বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
শার্শার ত্রিমোহনী মাদকের স্বর্গরাজ্য মামলার আসামি বাবা ছেলে শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত শার্শায় চোর সন্দেহে আটক ৬ জন আদালতে শার্শায় ৫০ পিস ইয়াবাহ গ্রেপ্তার ১ হিন্দু সম্প্রদায়ের মন্দির কেন আমাদের পাহারা দিতে হবে? বাংলাদেশ সবার -জাহাঙ্গীর হোসেন কাগজপুকুর-কাগমার সড়কের দুর্ভোগ দ্রুত দূর করতে চাই—ইমদাদুল হক ইমদা ঝিকরগাছায় ২ কেজি গাঁজাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ বেনাপোলে ব্যবসায়ী সংগঠন দখলে মনগড়া কমিটি গঠনের অভিযোগ ভারতের বিরুদ্ধে বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ

সাতক্ষীরা থেকে র‌্যাব দুটি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

Reporter Name / ১৭৪ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Oplus_16908288

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো ঃ
র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্র গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম

অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় ১মে ২০২৫ র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন রাজ্জাক পার্কের সামনে অবস্থান কালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন টিবি (কলেরা) হাসপাতাল মোড় সংলগ্ন একটি তেলের দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত

হয়ে আভিযানিক দলটি তাৎক্ষণিক ভাবে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উক্ত ঘটনাস্থলে সাড়ে ৭ ঘটিকায় পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১জন ব্যক্তি দৌড়াইয়া পালানোর চেষ্টা করলে আসামি মনোজ সরদার (৩০), পিতা- মানস সরদার, সাং-ফিংড়ি, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরাকে ধৃত করতে সক্ষম হন এবং

তার হেফাজত হতে দেশীয় তৈরী লোহার ২টি ওয়ান শুটার গান উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *