শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
বেনাপোলে ব্যবসায়ী সংগঠন দখলে মনগড়া কমিটি গঠনের অভিযোগ ভারতের বিরুদ্ধে বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ শার্শার বাগআঁচড়া থেকে দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মাছ চুরিতে বাধা দেওয়া বাবা-ছেলেকে কু*পি*য়ে জখমের অভিযোগ শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি শার্শায় গভীর রাতে বসতঘরে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩ শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব গ্রেপ্তার জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ

কাতারে গণিত প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুলের উছাইওয়াং এর রৌপ্য অর্জন

Reporter Name / ৪৩০ Time View
Update Time : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Oplus_131072

জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধিঃ

কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয় গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিমচ্যাম্পিয়নশিপ ।

এ আয়োজনের ১২তম আসরে অংশ নেন বাংলাদেশের একটি গণিত টিম। এ দলের একজন সদস্য বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উছাইওয়াং মার্মা। প্রথম বারের মত কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা প্রথমবার ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ-এ অংশগ্রহণ করেন। জাতীয় পর্বে বিজয়ী হয় এই স্কুলের চার জন ছাত্র। পরবর্তীতে আন্তর্জাতিক আসরের জন্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয় উছাইওয়াং মার্মা।https://bbsnews24.com

গত ১ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করেন উছাইওয়াং মার্মা। তার এই সাফল্যে স্কুলের প্রধান শিক্ষক মো. নুর হোসেন বলেন, উছাইওয়াং ক্লাসের শেষে সুযোগ পেলেই গণিত প্র্যাকটিস করত। তার এ প্র্যাকটিস দেখে আমরা শিক্ষকরা তাকে সহযোগিতা করি। সে কোয়ান্টাম কসমো স্কুল তথা বাংলাদেশর এর সুনাম বয়ে এনেছে।

তিনি আরও বলেন, কোয়ান্টাম কসমো স্কুলে দেশের নানা প্রান্ত থেকে আসা অসহায় অথবা এতিম শিশুরা লেখাপড়া করে। এটি একটি আবাসিক স্কুল। ২০১৬ সালে উছাইওয়াং এই স্কুলে ভর্তি হয় শিশু শ্রেণিতে। এদিকে বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলের পিতৃহীন এই শিশুর অভিভাভক হলেন তার মা এবং নানি। উছাইওয়াং-এর অর্জনের জন্যে স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মা জানান, কোয়ান্টাম কসমো স্কুলে ভর্তি না হলে উছাইওয়াং এ পর্যন্ত আসতে পারত না।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *