বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ শার্শায় যুবদল নেতার পদ থেকে অব‍্যাহতির প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ কারাভোগের পর ভরোত থেকে দেশে ফিরলেন বাংলাদেশি ২ নারী শার্শায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেনাপোল বিজিবি হাতে প্রায় ১৪ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক স্ত্রীর দুটি কিডনিই বিকল,প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান যুবদল নেতা মিলন শার্শা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ জন বেনাপোলে ভ্যান ছিনতাইয়ের চেষ্টায় আটক ২

ঝিকরগাছার শংকরপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১

Reporter Name / ১৭৮ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামে সংখ্যালঘু গৃহবধূ (৩০) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলাউদ্দীন সরদার ওরফে পল্টি আলাল(৫০) নামে এক লম্পটকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে তাকে আটক করে ঝিকরগাছা থানা পুলিশ।

আটক আলাউদ্দীন সরদার ঝিকরগাছা উপজেলার বকুলিয়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

জানাগেছে,গত ১২ মার্চ বুধবার সংখ্যালঘু ওই গৃহবধূর স্বামী তার ২ মেয়েকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। রাত সাড়ে ১১টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গৃহবধূ বাইরে যায়। এ সময় ঘরের দরজা খোলা পেয়ে একই গ্রামের মৃত: আক্কাস আলীর ছেলে আলাউদ্দিন সরদার গৃহবধূর ঘরে ঢুকে পড়ে। পরে গৃহবধূ ঘরে ঢুকলে তাকে দেশীয় অস্ত্র দা এর ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধূর ডাক-চিৎকারে বাড়ির অন্য ঘরে থাকা লোকজন এগিয়ে আসলে লম্পট আলাউদ্দিন নিজের গামছা,টচলাইট ও হাতে থাকা গাছিদা ফেলে পালিয়ে যায়।

পরে গত বৃহস্পতিবার ওই গৃহবধূ প্রথমে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বরাবর একটি লিখিত অভিযোগ করেন এবং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে রাতভর অভিযান চালিয়ে শুক্রবার সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন রাইটা গ্রাম থেকে আসামী লম্পট আলাউদ্দীনকে আটক করে পুলিশ।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *