রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় পণ্যবাহী ট্রাক জব্দ,চালক পুলিশের হাতে মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ স্লোগানে শার্শার মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতের ঘোষণা স্বেচ্ছাসেবক দলের বেনাপোল কাস্টমস থেকে পণ্য পাচারের অভিযোগে কাস্টমস কর্মকর্তাসহ গ্রেফতার ৩ বেনাপোল বন্দরে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণের চালান জব্দ, ২ জন আটক বেনাপোলে দুই ভাইয়ের সম্পত্তি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বেনাপোলে আলোকিত নারী উন্নয়ন সংস্থা সহযোগিতা করছে ৫ শতাধিক নারীকে শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ৩ যুবক আটক শার্শায় বিয়ের আশ্বাসে প্রেমের সম্পর্ক, পরে ধর্ষণের অভিযোগে যুবক আটক

বাগআঁচড়া প্রেসক্লাবের নতুন কমিটির আত্ম প্রকাশ সভাপতি শহিদুল সম্পাদক সেলিম

Reporter Name / ৪৬৪ Time View
Update Time : রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Oplus_131072

স্টাফ রিপোর্টারঃ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে দৈনিক যশোর-এর প্রতিনিধি শহিদুল ইসলামকে সভাপতি ও দৈনিক কল্যাণ-এর প্রতিনিধি সেলিম আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (৩ মার্চ ) বিকালে বাগআঁচড়া প্রেসক্লাবের হল রুমে এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের কথার হুমায়ুন কবির মিরাজ ও অন্যান্য পদেও অভিজ্ঞ ও নবীন সাংবাদিকদের সমন্বয়ে ২১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠিত হয়েছে।

নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কথা তুলে ধরতে চাই। সাংবাদিকতার নীতিমালা মেনে দায়িত্ব পালন করাই আমাদের অঙ্গীকার।”

সাধারণ সম্পাদক সেলিম আহমেদ বলেন, “প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে আমরা একযোগে কাজ করব। সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতার মান বজায় রাখার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মাদ আলী শাহীন,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতিন।

অতিথিরা বলেন,বাগআঁচড়া প্রেসক্লাবের নতুন কমিটি স্থানীয় সংবাদকর্মীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। নতুন কমিটির সদস্যরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং এলাকার সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *