শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
শার্শার ত্রিমোহনী মাদকের স্বর্গরাজ্য মামলার আসামি বাবা ছেলে শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত শার্শায় চোর সন্দেহে আটক ৬ জন আদালতে শার্শায় ৫০ পিস ইয়াবাহ গ্রেপ্তার ১ হিন্দু সম্প্রদায়ের মন্দির কেন আমাদের পাহারা দিতে হবে? বাংলাদেশ সবার -জাহাঙ্গীর হোসেন কাগজপুকুর-কাগমার সড়কের দুর্ভোগ দ্রুত দূর করতে চাই—ইমদাদুল হক ইমদা ঝিকরগাছায় ২ কেজি গাঁজাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ বেনাপোলে ব্যবসায়ী সংগঠন দখলে মনগড়া কমিটি গঠনের অভিযোগ ভারতের বিরুদ্ধে বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ

পরিমাপে তেল কমের অভিযোগে,শার্শার বাগআঁচড়ায় কিবরিয়া পাম্প বন্ধের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৩৯ Time View
Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদকঃ
যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল মেসার্স কিবরিয়া ফিলিং স্টেশনে পরিমানে তেল কম দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেছে বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল পরিবহন মালিক,মটর শ্রমিক ও এলাকাবাসি।

বৃহস্পতিবার সকাল ১১ টায় ওই ফিলিং ষ্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা ঐ ফিলিং স্টেশনটি বন্ধের দাবি জানান। পরবর্তীতে মটরশ্রমিক ও মলিক পক্ষ থেকে সাতটি স্মারকলিপি সাত দপ্তরে প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,পরিমাপে কম আর ভেজাল পেট্রোল, অকটেন ও ডিজেল প্রদানের বিষয়টি গ্রাহকরা প্রায় সময় পাম্প কর্তৃপক্ষকে অবগত করলেও কোন পদক্ষেপ নেননি। প্রতারিত হচ্ছে জানার পরও পাম্পটি বাজারের নিকটবর্তী হওয়ায় বাধ্য হয়ে গ্রাহকরা মোটরযানের জ্বালানি সংগ্রহ করছেন এ ফিলিং স্টেশন থেকে।গত রোববার সকালে এই ফিলিং স্টেশন থেকে একজন গ্রাহক ৫ লিটার ডিজেল জারে ক্রয় করলে পরিমাণে প্রায় ৭৫০ গ্রাম কম দেয়া হয়। বিষয়টি নিয়ে ফিলিং স্টেশন পরিচালনার দায়িত্বে থাকা ম্যানেজার আশরাফকে জানালে তিনি যান্ত্রিক ত্রুটির কথা জানান।পরে বাগআঁচড়া পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা এসে পূনরায় পরিমাণে কম দেওয়ার বিষয়টি জানতে চাইলে আবারও যান্ত্রিক ত্রুটির কথা বলে বিষয়টি এড়িয়ে যান।তখন শ্রমিকরা উত্তেজিত হলে দ্রুত ফিলিং ষ্টেশন তালাবদ্ধ করে ম্যানেজার সহ কর্মচারীরা সটকে পড়েন।।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, কিবরিয়া ফিলিং ষ্টেশন থেকে বহু আগে থেকে ওজনে তেল কম দেওয়া হচ্ছিলো। গতদিন ধরাপড়ার পর তারা মটর শ্রমিকদের তোপেম মুখে পাম্প বন্ধ করে পালিয়ে যায়।তারা পাম্পে না এসে উল্টো শ্রমিকদের নামে বিভিন্ন পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশ করিয়েছে।

এসময় প্রশাসনের কাছে তারা এ ফিলিং ষ্টেশনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার দাবী জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,বাগআঁচড়া,নাভারন ও বেনাপোল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ অত্র এলাকার সকল মালিক, মটর শ্রমিকসহ প্রায় দু শতাধিক সর্বস্থরের জনসাধারন উপস্থিত ছিলেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *