রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

শার্শায় আলু চাষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬৯ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Oplus_16908288

বিবিএস ডেস্ক: যশোরের শার্শায় নেদারল্যান্ডস এর বিশ্ব বিখ্যাত বীজ আলুর কোম্পানী ড্যানিসপো হল্যান্ড এর ডায়মন্ট রোমান্টিকা ও মারিনেল্লা জাতের আলু চাষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২১ আগষ্ট)সকাল ১১ টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে ওই কোম্পানির আমদানীকারক মুন্সিগঞ্জের টংগীবাড়ীর মেসার্স অরিত্র এন্টারপ্রাইজের আয়োজনে ও এনটিভির শার্শা প্রতিনিধি হিরোন আহম্মেদ এবং সাংবাদিক নাজমুল ইসলামের সার্বিক সহযোগিতায় এ সভাটি অনুষ্ঠিত হয়।

শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিনের সভাপতিত্বে ও নাভারণ প্রেসক্লাবের সভাপতি রাজু আহম্মেদের সঞ্চালনার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেসার্স অরিত্র এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রনি শেখ।

তিনি বলেন, ড্যানিসপো হল্যান্ড কোম্পানির
ডায়মন্ট, রোমান্টিকা, মারিনেল্লা জাতের জাতের বীজ আলু অধিক ফলনশীল, ভাইরাস মুক্ত ও কোল্ড স্টোরেজ ছাড়াই অনেক দিন সংরক্ষণ করা যায়। এই আলুর জার্মিনেশন অনেক অনেক ভালো, তাই কৃষক ভাইদের প্রতি আমার আহ্বান আপনারা ড্যানিসপো হল্যান্ড কোম্পানির বীজ আলু চাষ করুন এবং কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা দ্বীপক কুমার সাহা ও বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ সহ আলু চাষি, ব‍্যাবসায়ী ও সাধারণ চাষি।

এসময়,শার্শা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রান্তিক চাষী,সার ও বীজ ব্যবসায়ী সহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *